০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় ৫০ দিন ব্যাপী বৃত্তিমূলক প্রমিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইল সরকারি শিশু পরিবার (বালক) মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার আয়োজনে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়।

টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।  এতে আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক মো. শাহ-আলম, টাঙ্গাইল জাতীয় সমাজ কল্যান পরিষদের সহ-সভাপতি মো. আনিসুর রহমান, টাঙ্গাইল অগ্রনী ব্যাংক লিমিডেটের কর্মকর্তা প্রিন্সিপাল মো. ইউসুফ খান, দেলদুয়ার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন, ঘাটাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসাদুল ইসলাম, বাসাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরেই লায়লা, টাঙ্গাইল লাইট হাউস এর কর্মকর্তা কাজী জাকির হায়দার প্রমুখ।

হিজড়া জনগোষ্ঠী নিয়ে বাংলাদেশ সরকার ইতি মধ্যে সারাদেশে সমাজসেবা অফিসের মাধ্যেমে হিজড়াদের কর্মসংস্থান করে দিচ্ছে।  টাঙ্গাইল সমাজসেবা হিজড়াদের বিভিন্ন প্রশিক্ষন দিয়ে কাজের আওতায় এনে কাজ করে খাওয়ার পথ করে দিচ্ছে।  যাতে করে হিজড়ারা মানুষের ধারে ধারে হাত পাত্রে না হয়।  টাঙ্গাইলে হিজড়াদের জন সংখ্যা রয়েছে ১৭২ জন।  প্রথম পর্বে সমাজসেবা ৫০ জন হিজড়াদের ৫০ দিনের প্রশিক্ষন করে দিচ্ছে।  প্রশিক্ষন শেষে প্রত্তেক হিজড়ারা সরকারি ভাতা পাবে ১০,০০০ হাজার টাকা করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি