১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শোক দিবসে যৌন পল্লীর শিশুদের জন্য ইউএনও’র খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৫ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যু বাষির্কী উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নানা ধরনের কর্মসূচীর আয়োজন করে। তবে একেবারে ভিন্নধর্মী এক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন। 

দিনটি পালন উপলক্ষে শহরের যৌন পল্লীর তিন শতাধিক শিশুর মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বিকেলে চিনি, দুধ, বিস্কুট, সুজি, সাবান, মাস্ক নিয়ে হাজির হন কান্দাপাড়া যৌন পল্লীতে। সেখানে যেসব যৌন কর্মীর শিশু সন্তান রয়েছে তাদের ঘরে ঘরে উক্ত সামগ্রীগুলো পৌঁছে দেন। 

যৌন কর্মীদের সংগঠন নারী মুক্তি সংঘ সূত্র জানায়, করোনাভাইরাসের কারনে গত মার্চ থেকে যৌন পল্লীর বাসিন্দাদের আয়রোজগার নেই বললেই চলে। সরকারি ভাবে কিছু চাল সহায়তা হিসেবে পেয়েছেন। প্রত্যেক যৌনকর্মীই তীব্র অভাবে দিন কাটাতে হচ্ছে। এদের মধ্যে যাদের শিশু সন্তান রয়েছে তাদের আরো বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম জানান, জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তিনি প্রকৃত দুস্থ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।

যৌন পল্লীর বাসিন্দা সাইমা আক্তার জানান, প্রত্যেক বাড়ির শিশুদের জন্য এক কেজি চিনি, এক কেজি গুড়া দুধ, আধা কেজি সুজি, এক প্যাকেট বিস্কুট, একটি করে সাবান ও মাস্ক উপজেলা নির্বাহী কর্মকর্তা দিয়েছেন। এই দু:সময়ে এ সহায়তা তাদের খুব উপকার হবে। 

এসব সামগ্রী বিতরনের সময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উপমা ফারিসা, যৌন কর্মীদের সংগঠন নারী মুক্তি সংঘের সভাপতি আখলিমা আক্তার আখি প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি