০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে সড়ক আইন সংস্কারের দাবীতে শ্রমিকদের ধর্মঘট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ভূঞাপুরে নতুন সড়ক পরিবহণ সংস্কারের দাবীতে অঘোষিত কর্মবিরতি পালন করছে পরিবহণ শ্রমিকরা। 

সোমবার সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ভূঞাপুর থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে গন্তব্যে চলাচলরত সকল প্রকার যানবাহন চালানো বন্ধ রাখে তারা।  এর ফলে চরম ভোগান্তীতে পড়েছে যাত্রীরা।

জানা যায়, নতুন সড়ক আইন ১লা নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও দুই সপ্তাহ ধরে আইন পালণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কর্তৃপক্ষ।  এর ফলে দুই সপ্তাহ শিথিল ছিল নতুন আইনের কার্যকারিতা।  আজ থেকে আইন কার্যকর হতে পারে, এমন শঙ্কায় অঘোষিত কর্মবিরতি পালন করছেন তারা। 

কর্মবিরতি পালনরত শ্রমিকরা জানায় নতুন সড়ক আইনের অনেকগুলি বিষয় সংস্কার না করলে তারা পরিবহণ সেক্টরে কাজ করবেননা। বিশাল অংকের জরিমানা, শাস্তি আর অপমানজনক ঘাতক শব্দ মাথায় গাড়ী চালাবেননা।  আপত্তিকর বিষয়গুলির সংস্কার দাবী করেন তারা।

ভোগান্তীতে পড়া যাত্রীরা বলেন, যাত্রীদের জিম্মি করে এভাবে অঘোষিতভাবে কর্মবিরতি পালন করা উচিত নয়।  আগে থেকে ঘোষণা দিলে তারা বিকল্প ব্যবস্থা করতে পারতেন। এবিষয়ে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী তাদের। 

এবিষয়ে জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্চন বলেন, শ্রমিকদের এ কর্মবিরতির সাথে ইউনিয়নের কোন সম্পর্ক নেই। আমাদের এ ধরণের কোন কর্মসূচি ঘোষণা করা হয়নি।  আগামী ২১ তারিখের দিকে কেন্দ্রীয়ভাবে একটি বৈঠক হবার কথা।  তার আগে কোন কর্মসূচি পালন করা হবেনা ।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি