১২:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে জননেতা হাতেম আলী তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার আয়োজনে ২৪ অক্টোবর বৃহস্পতিবার, বিকাল ৪ ঘটিকায়, গোপালপুর পৌর ভবনে, পৌর মেয়র রকিবুল হক ছানা এর সভাপতিত্বে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং গোপালপুর-ভূঞাপুরের সাবেক সংসদ সদস্য জননেতা হাতেম আলী তালুকদারের ২২ তম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে সকাল ১০ টায় শোক র‌্যালি ও মাজার জিয়ারত আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ সিটি, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, নগদা শিমলা ইউনিয়নের চেয়ারম্যান এম হোসেন আলী, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার, ধোপাকান্দি ইউনিয়নের  এর চেয়ারম্যান আব্দুল হাই, হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার,সহ সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

অপরদিকে গোপালপুর উপজেলা আওয়ামীলীগ পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষ্যে দিনব্যাপি কোরআনখানি, মিলাদ মাহফিল, মরহুমের করব জিয়ারত এবং বিকেল ৩ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে ।    

উক্ত আলোচনা সভায় অংশ নেন জেলা, উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও মহিলালীগের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি