০৩:০৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

"ঘাটাইলে জনতা ব্যাংকের হামিদপুর শাখা স্থানান্তর"

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

জনতা ব্যাংক লিমিটেড এর টাঙ্গাইল এরিয়াধীন হামিদপুর শাখা ১১/১১/২০১৯ তারিখ পুরাতন ভবন থেকে হামিদপুর বাজারের মন্ডল প্লাজা নামক আধুনিক নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে।

জনতা ব্যাংক লিমিটেড টাঙ্গাইল এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ কামরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জনাব শ্যামল কৃষ্ণ সাহা গ্রাহকসেবা নিশ্চিতে শাখার কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করে যাবার নির্দেশনা প্রদান করেন।

এর আগে তিনি নতুন ভবনে প্রবেশের প্রাক্কালে ফিতা কেটে ভবন উদ্বোধন করেন। 

এ সময় ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জনাব এ. কে এম কামরুজ্জামান, এরিয়া অফিস, টাঙ্গাইলের দুই সহকারী মহাব্যবস্থাপক জনাব মোঃ আইয়ুব আলী ও জনাব ফারজান খালেক সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হামিদপুর শাখা ব্যবস্থাপক জনাব জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি