১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’’ এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

পালিত অনুষ্ঠান সূচিতে ছিল জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা। 

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ আয়োজিত একটি বর্নাঢ্য র‌্যালী ধনবাড়ী উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অরিফা সিদ্দিকার সভাপতিত্বে সমবায় দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও ধনবাড়ী মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা খাতুন, ধনবাড়ী পৌর দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ বকল, ধনবাড়ী বণিক সমিতির সহ-সভাপতি শফি উদ্দিন, মুশুদ্দি দুদ্ধ সমবায় সমিতির সভাপতি সোহরাব হোসেন প্রমুখ।

সমবায় দিবসের কর্মসূচিতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ছাড়াও উপজেলার সকল সমবায় সমিতির সভাপতি-সম্পাদক, সদস্য-ও এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি