১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি টিটু’র ডেঙ্গু সনাক্ত করন কিট প্রদান

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৬ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

গত কয়েক দিনে টাঙ্গাইলের নাগরপুরে ডেঙ্গুর প্রকোপ দেখে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু সনাক্ত করন কিট সরবরাহ করেছেন। 

মঙ্গলবার (৬ আগষ্ট) সকালে এমপি টিটুর ব্যক্তি উদ্যোগে এ ডেঙ্গু সনাক্ত করন কিট সরবরাহ করা হয়। এতে করে ডেঙ্গু রোগ নির্নয় ও এর চিকিৎসা সেবা এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই সম্ভব বলে জানিয়েছেন চিকিৎস করা। এ প্রসঙ্গে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের বলেন,আপনারা জানেন ডেঙ্গু রোগ সম্পর্কে জসগনকে সচেতন করতে আপনাদের সাথে নিয়েই আমি বেশ কয়েক টিস চেতনতা মূলক প্রোগ্রাম করেছি। কারন আমরা সচেতন হলেই এ রোগের প্রকোপ অনেকটা কমে যাবে।

তাছাড়া সরকারি ভাবে ডেঙ্গু রোগ নির্নয়ের কিট পেতে দেরি হচ্ছে বিধায় আমি ব্যক্তি উদ্যোগে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কিট সরবরাহ করেছি। তিনি নাগরপুর উপজেলা বাসীকে ডেঙ্গু রোগ নিয়ে আতংকিত না হয়ে সঠিক ভাবে একে মোকাবেলা করার আহবান জানান। 

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও প: কর্মকর্তা ডা: মো.আশরাফ আলী জানান, আমাদের স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু আমাকে কথা দিয়েছিলেন সরকারি ভাবে কিট পেতে দেরি হলে তিনি তার ব্যক্তি উদ্যোগে সরবরাহ করবেন। তিনি তার কথা রেখেছেন। ডেঙ্গু রোগ নির্নয়ের কিট এখন আমাদের কাছে পর্যাপ্ত মজুদ আছে। ডেঙ্গু নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। 

এ রোগের চিকিৎসা নিতে রোগীদের আর হয়রানী হতে হবেনা।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি