১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। 

বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হকের নেতৃত্বে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর উপজেলার বহুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। 

এসময় কোর্টবহুরিয়া এলাকায় অবস্থিত মহেড়া পেপার মিলকে এক লাখ টাকা এবং দুটি ইটভাটার মালিককে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করেন। 

সূত্র জানান, উপজেলার কোর্ট বহুরিয়া এলাকায় স্থাপিত মহেড়া পেপার মিল কর্তৃপক্ষ সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে কারখানাটির বর্জ্য লৌহজং নদীতে ফেলে পানি দুষিত করে আসছিলেন। 

এছাড়া অবৈধভাবে কাঠ পোড়ানোর অপরাধে ওই এলাকায় মেসার্স কালাম ব্রিক্স ও হাবিব ব্রিক্সকে অভিযান চালিয়ে এক লাখ করে ভাটা দুটি থেকে দুই লাখ টাকা জরিমানা করেন। 

এসময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সজীব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈনুল হক জানান, মহেড়া পেপার মিলটি বর্জ্য শোধন না করেই তা নদীতে ফেলছিল। 

এছাড়া সরকারি নিয়ম অমান্য করে ইটভাটা দুটি কাঠ পুড়িয়ে ইট তৈরি করছিল। 

এই অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ করে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি