১১:২৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বিজয় দিবসে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। 

আয়োজকেরা জানান, গ্রামটির পাঁচটি এলাকার (পাড়া) ছাত্র-যুবকদের নিয়ে এ, বি, সি ও ডি এই চারটি দল গঠন করা হয়। গত রোববার চারটি দলের মধ্যে প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলায় চুড়ান্ত পর্বে খেলার জন্য দুইটি দল বাছাই হয়।  সোমবার চূড়ান্ত খেলায় সিওডি দল অংশ নেয়।

টসে জিতে সি দল প্রথম ব্যাট করে ১১৫ রানের টার্গেট দেয় ডি দলকে। পরে ডি দল সি দলকে ৪ ইউকেটে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ডি দলের হাসান মিয়া। 

দুই দলের দলনেতা যথাক্রমে রাজু মিয়া ও লাজলু মিয়া জানান, বিজয় দিবসের দিনে খেলায় আয়োজনটি আমাদের অনুপ্রেরণা দিয়েছে।

খেলা দেখতে আসা ফরিদ মিয়া, হাবেল মৃধা ও দুলন মৃধাসহ অনেকেই জানান, বিজয় দিবসের এ অনুষ্ঠানে ক্রিকেট খেলা আমাদের সবাইকে মুগ্ধ করেছে।

আয়োজক কমিটির সদস্য কাউছার মৃধা ও মো. তাজুল ইসলাম জানান, এলাকার ছাত্র বা যুব সমাজের কেউ যাতে বিপথগামী হতে না পরে সেজন্য তাঁরা প্রচেষ্টা চালাচ্ছেন। এরই অংশ হিসেবে মহান বিজয় দিবস ঘিরে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি