০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমে চলচ্চিত্র প্রদর্শনী ও গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর, জেলা তথ্য অফিস, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। 

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপ-পরিচালক মোহাম্মদ আলী, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা প্রমূখ। 

এসময় সরকারী/বেসরকারী কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এছাড়া প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম নাগরপুর থানা, গয়হাটা ইউনিয়ন পরিষদ, গয়হাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি