০৯:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধীর গতি হতে পারে ইন্টারনেট সেবায়

তপু আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

আগামী ২০ এপ্রিল থেকে ১লা মে পর্যন্ত ধীর গতি হতে পারে ইন্টারনেট সেবায়। 

এসইএ-এমই-ডব্লিউই-৪ সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ ব্রাঞ্চে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে প্রথম ও তৃতীয় রিপিটার প্রতিস্থাপনের কাজ শুরু হওয়ায় বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা সাময়িক এ অসুবিধার সম্মুক্ষিণ হতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিনক্যাবল কোম্পানীলিমিটেড (বিএসসিসিএল) কর্তৃপক্ষ।

টাঙ্গাইল২৪.কম এ পাঠানো বাংলাদেশ সাবমেরিনক্যাবল কোম্পানীলিমিটেড (বিএসসিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এসময় এসইএ-এমই-ডব্লিউই-৪ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন এ টার্মিনেটেড সার্কিট সমূহবন্ধ থাকবে। তবে, উক্ত সময়ে এসইএ-এমই-ডব্লিউই-৫ সাবমেরিনক্যাবল ও আইটিসি অপারেটর সমূহের সার্কিট গুলি চালু থাকবে। 

এছাড়াও, আসন্ন রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে এসইএ-এমই-ডব্লিউই-৫ এর মাধ্যমে অতিরিক্ত ব্যান্ডউইথের সংযোগ প্রদানের কাজ সম্পন্ন করায় আন্তর্জাতিক ভয়েস, ডাটা ও ইন্টারনেট সার্ভিসে উল্লেখযোগ্য কোন সমস্যা হবে না বলেও বিএসসিসিএল এর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিটিতে আরো জানানো হয়, ইতিমধ্যে সংশ্লিষ্ট আইজিডব্লিই, আইআইজি এবং অন্যান্য টেলিকম সংস্থাকে বিএসসিসিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন দিন গুলোতে ইন্টারনেট গ্রাহকগণ সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনেটের সামান্য ধীরগতির সম্মুখীন হতে পারেন।

রক্ষণাবেক্ষণকালীন সময় সম্মানীত গ্রাহকগণের সম্ভাব্য সাময়িক অসুবিধার জন্য বিএসসিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি