০৩:৪৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে শেখ রাসেলের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন পালিত হয়েছে। 

জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলার নারান্দিয়া বাসস্ট্যান্ড চত্ত্বরে ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন। 
বিশেষ অতিথি ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল ও যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মুকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আমীন খসরু, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান তোতা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম. দপ্তর সম্পাদক আব্দুল কাদের, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ রাজু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক স্বপন সিদ্দিকী, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরন্নবী সিদ্দিকী, শ্রমিক নেতা ওয়ারেসুল হাসান সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক নাহিদ সিদ্দিকী পলাশ, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপদেষ্টা মাসুদ তালুকদার , উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শামছুল আলম , সহ-সভাপতি মাইন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

এসময় কালিহাতী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাইনুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি