১২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে মানি লন্ডারিংয়ের অপরাধে ৩জন আটক 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে মানি লন্ডারিংয়ের অপরাধে প্রায় সাড়ে ৪লাখ টাকাসহ ৩জনকে আটক করেছে র‌্যাব-১২। 

সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার বাসুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের র‌্যাব-১২, সিপিসি-৩ কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। 

আটককৃতরা হলেন- মির্জাপুর উপজেলার পাড়দিঘী গ্রামের কাদের মিয়ার ছেলে মামুন মিয়া (২০), একই এলাকার ওয়াহেদ খানের ছেলে শাকিল খান (১৯) ও টাঙ্গাইল সদর উপজেলার ধয়াট গ্রামের জালাল উদ্দিনের ছেলে জুয়েল রানা (৩৫)। 

শফিকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বাসুলিয়ায় চেক পোস্ট পরিচালনাকালে একটি মোটরসাইকেলে দুইজন আরোহী দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় তাদের থামানোর জন্য সংকেত দিলে তারা গাড়ি না থামিয়ে দ্রুত চলে যাওয়া চেষ্টা করে। 

তাদের পিছু ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দেশে পাঠানো ৪ লাখ ৪৪ হাজার ৫শ’ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। 

এছাড়াও চারটি মোবাইল ফোন, একটি ট্যাব, একটি মোটরসাইকেল, একটি টাকা বিতরণ তালিকা ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের তথ্যমতে ঘটনার সঙ্গে জড়িত জুয়েল নামে আরও একজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে মানি লন্ডারিং-এর মাধ্যমে অবৈধভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে প্রবাসীদের পরিবারের কাছ থেকে কমিশনের ভিত্তিতে নগদ টাকা সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে বাসাইল থানায় মানি লন্ডারিং আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি