১২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছেলের মৃত্যুর খবরে মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে কলেজ শিক্ষক ছেলের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়েছে। 

রোববার (১৩ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষক লুৎফর রহমান (৫০) ঘাটাইল উপজেলার ডাকিয়াপটল গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং তার মায়ের নাম আমিনা বেগম (৭০)। শিক্ষক লুৎফর রহমান ভূঞাপুর ফলদা শিহাব উদ্দিন ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, শিক্ষক লুৎফর রহমান রোববার বিকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেলে খাবার খাওয়ার সময় হটাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে শিক্ষক ছেলের এই মৃত্যুর খবর শুনে মা আমিনা বেগম গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছেলে ও মায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘাটাইল উপজেলার অনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান জানান, কলেজ শিক্ষক ছেলের হঠাৎ মৃত্যুর খবরে বাড়িতে থাকা মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরে রোববার রাতেই ডাকিয়াপটল গোরস্থানে মা ও ছেলের দাফন অনুষ্ঠিত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি