০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দক্ষিণ কোরিয়ায় টাঙ্গাইল কমিউনিটি’র আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

দক্ষিণ কোরিয়ায় টাঙ্গাইলের প্রবাসীদের সংগঠন টাঙ্গাইল কমিউনিটির আত্মপ্রকাশ করা হয়েছে । 

১৩ ই অক্টোবর রবিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইথেউয়নের উসমানীয়া রেস্টুরেন্টে এ সংগঠনের ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে ব্যবসায়ী সেলিম রেজা রাজিবকে আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

এ কমিটি আগামী ৯০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। কমিটির অন্যরা হলেন-  যুগ্ম আহ্বায়ক মো.শামীম হোসেন,রুহুল আমীন,সদস্য সচিব মো.সাইফুল ইসলাম। সদস্য হিসাবে আছেন, মাহাবুব রহমান  ,আশরাফ, সাকিব, সেলিম রেজা ,মিলন , সাজেদুল ইসলাম,নিলয়,সাইফুল শাহীন হোসেন ,আমিনুল ইসলাম,সোহানুর রহমান।

এর আগে  ব্যবসায়ী শহিদুর রহমানের সভাপতিত্বে দক্ষিণ কোরিয়ায় টাঙ্গাইল কমিউনিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক , টাংগাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, এছাড়া বক্তব্য রাখেন প্রবাসী উদ্যোক্তাবৃন্দ।

এসময় দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী টাঙ্গাইলবাসী উপস্থিত হয়ে টাঙ্গাইল কমিউনিটি কে একটি আদর্শ কমিউনিটি হিসেবে গড়ে তুলতে এবং টাঙ্গাইলের ইতিহাস ও ঐতিহ্য প্রবাসের মাটিতে ছড়িয়ে অঙ্গীকারবদ্ধ হন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি