০২:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১২ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে মাদক মামলায় রিপন তালুকদার নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে পৌরশহরের উপজেলা রোডের জেলখানা মোড় এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপন তালুকদার উপজেলার মুচারিয়া পাথারপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে এবং গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। সে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসা করে আসছিল। 

সখীপুর উপজেলা যুবলীগের সভাপতি এমএ সবুর ও সাধারণ সম্পাদক আলমাস আজাদ জানান, মাদক মামলায় গ্রেফতারকৃত গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদার মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকায় তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

এ প্রসঙ্গে সখীপুর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) বদিউজ্জামান জানান, রিপন তালুকদারের নামে মাদক মামলাসহ দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সে একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। 

শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি