০২:৫১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে অবৈধ ড্রেজার মেশিন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ও কাকুয়া ইউনিয়নের কৃষকরা অবৈধ ড্রেজার মেশিন চালানো বন্ধের দাবি জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষকরা ওই দাবি জানান।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্ত্যবে কৃষকরা জানান, বাঘিল ইউনিয়নের পাইকমুড়িল গ্রামের আকবর আলীর ছেলে ও পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির(লাল পতাকা) সাবেক সদস্য লাল মিয়া এবং কাকুয়া ইউনিয়নের বারেক মোল্লার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। 

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ইতোমধ্যে ওমরপুর মৌজার ১০৭, ১০৮, ৩৯৪, ৩১৯ ও ৩৯৬ খতিয়ানের ২১৭৩, ২১১৫, ২১১৭, ২১১৮, ২১৭৫, ২১৭৪ নম্বর দাগের ফসলি জমি পাশের ধলেশ্বরীর শাখা নদীতে বিলীন হয়ে গেছে। 

কৃষকরা জানায়, বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ওই এলাকার ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি) এর কাছে লিখিত অভিযোগ দিয়েও কোন সুফল পাননি তারা। বাধ্য হয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ২৩ সেপ্টেম্বর এলাকায় গিয়ে অন্য দুইটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়। 

এ খবর পেয়ে লাল মিয়া ও আজিজুল পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালত চলে যাওয়ার পরদিনই লাল মিয়া ও আজিজুল আবার ফসলি জমিতে বাংলা ড্রেজার চালু করেছে। কৃষকরা ওই বাংলা ড্রেজার বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হোসেন সরকার, কোহিনুর সরকার, মোনায়েম সরকার, কবীর সরকার, সফি সরকার, হাজী নুরুল হুদা, কুদ্দুস আলী প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি