১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি’র দ্বিতীয় সমাবর্তনের প্রস্তুতি সম্পন্ন

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬ | | ৩২৮
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সমাবর্তনকে ঘিরে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

সমাবর্তনের দিন দুপুর ১.৫৫ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে থেকে সমাবর্তন শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবর্তন প্যাভিলিয়নে পৌঁছাবে।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রোফেসর আবদুল মান্নান।

সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রোফেসর ড. মো. আলাউদ্দিন।

দ্বিতীয় সমাবর্তনে ৫টি অনুষদের মধ্যে ৪ টি অনুষদের ১২টি বিভাগের বিএস.সি (সম্মান/ইঞ্জিনিয়ারিং), বিবিএ ও øাতকোত্তর পর্যায়ে ৫১ টি ব্যাচের ৯৮৭ জন শিক্ষার্থীকে øাতক ও ৪৯৯ জন শিক্ষার্থীকে øাতকোত্তরসহ মোট ১৪৮৬ জনকে ডিগ্রি প্রদান করা হবে।

এছাড়াও শিক্ষাজীবনে অনন্য কৃতিত্বের জন্য ২১ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর ও ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রোফেসর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, সমাবর্তন একজন শিক্ষার্থীর জীবনে একটি স্মরণীয় দিন। সমাবর্তন অনুষ্ঠানকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের পূর্বেই সকল প্রস্তুতি শেষ হবে।

এদিকে রাষ্ট্রপতির টাঙ্গাইল সফর উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রোফেসর ড. মো. আলাউদ্দিন, ডিজিএফআই কর্মকর্তা কর্নেল আরেফিন তালুকদার, টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম, র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী প্রমুখ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

বিকেল ৩টায় জেলা প্রশাসকের সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাষ্ট্রপতির নিরাপত্তাসহ সকল বিষয়ে আলোচনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি