১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬

দেলদুয়ারের ৭৫টি কেন্দ্রের ৩৮টিই ঝুঁকিপূর্ণ

আরিফ উর রহমান টগর, হেড অব নিউজ | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৬ মে ২০১৬ | | ২২২
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

আগামী ৭ মে ৪র্থ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নের ৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৮টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাকী ৩৭টি কেন্দ্রকে সাধারণ তালিকাতে রাখা হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে দেলদুয়ার সদর ইউনিয়নে ৩টি, পাথরাইল ইউনিয়নে ৪টি, আটিয়া ইউনিয়নে ৬টি, দেউলী ইউনিয়নে ৬টি, লাউহাটি ইউনিয়নে ৬টি, এলাসিন ইউনিয়নে ৫টি, ফাজিলহাটি ইউনিয়নে ৪টি ও ডুবাইল ইউনিয়নে ৪টি।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কয়েকটি কেন্দ্রে থাকছে সিসি টিভি ক্যামেরা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা লক্ষ্যে কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি থাকছে র‌্যাব আর বিজিবির টহল দল। যে কোন অপ্রিতিকর পরিস্থিতি মোকাবেলায় এ সকল বাহিনী নিষ্টার সাথে কাজ করবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, উপজেলার ৮টি ইউনিয়নে ৭৫টি ভোট কেন্দ্র ও ৪২২টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এখানে ভোটার রয়েছে ১ লাখ ৫৩ হাজার ৯শ’ ৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭৫ হাজার ৩২ ও মহিলা ভোটার ৭৮ হাজার ৯শ’ ৪৮ জন।

এ উপজেলার ৮টি ইউনিয়নের ৫টিতেই আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিতরা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। পাশাপাশি ৮টি ইউনিয়নেই রয়েছে বিএনপির একক প্রার্থী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি