০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নিখোঁজের তিন মাস পর সৌদি প্রবাসী উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৫ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে তিন মাস নিখোঁজের পর সৌদি প্রবাসী মো. আক্কাস আলী (২৮) কে ঢাকার গুলশান-২ থেকে উদ্ধার করেছে ডিবি (পুলিশ দক্ষিন)। 

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ তথ্য দেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)। এসময় তিনি সাংবাদিকদের জানান, (২৫জুন) টাঙ্গাইলের সখিপুর উপজেলার কৈয়ামধু গ্রামের মো. জাবেদ আলীর ছেলে সৌদি প্রবাসী মো. আক্কাস আলী তার নিজ বাসায় আসেন। 

পরে (২৬ জুন) সৌদি থেকে নিয়ে আশা বন্ধুর মালামাল দেওয়ার জন্য সখিপুর থেকে টাঙ্গাইল সদর তারটিয়া ভাতকুড়া গ্রামে তার বন্ধুকে মালামাল বুঝিয়া দেয়া হয়। মালামালা বুঝিয়ে দেওয়ার পড় থেকে তিনি নিখোঁজ হয়। (২৭জুন) এ ব্যাপারে ভিকটিমের বাবা টাঙ্গাইল মডেল থানায় জিডি করেন যার নং ১৩৪০।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান,  (২৮জুন) সৌদি প্রবাসির বিবাহ অনুষ্ঠানের ধার্য করা ছিল পরে নিখোঁজ আক্কাসের কোন সন্ধান না পেয়ে আক্কাসের বাবা বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন মামলা নং-১৩। (৯জুলাই) ৩৬৫/৩৪ ধারায় পেনাল কোড দায়ের করেন। 

ভিকটিমের নিখোঁজের বিষয়টি একটি চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় মামলাটি ঢাকা রেঞ্জ মনিটরিং সেলের আওতাভূক্ত হইলে ঢাকা রেঞ্জ এর ডিআইজি মামলাটি তদন্তভার ডিবির একজন দক্ষ কর্মকর্তা উপর তদন্ত করানোর জন্য টাঙ্গাইলে পুলিশ সুপারকে নির্দেশ দেন।

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার ভিকটিম আক্কাস আলীর সঠিক অভিযান পরিচালনা করে ভিকটিম আক্কস আলীকে জীবিত অবস্থায় ঢাকা গুলশান-২ থেকে উদ্ধার করা হয়। ভিকটিম কে বর্তমানে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি