০৩:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজারীদের মাঝে চাল বিতরন করলেন এমপি টিটু 

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৫ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২৫ টি পূজা মন্ডপের পূজারীদের মাঝে সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত সাধারন সহায়তার (জি আর) চাল বিতরন করা হয়েছে। 

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু পূজারীদের হাতে ডিও (চাহিদাপত্র) তুলে দিয়ে উপজেলা খাদ্যগুদামে গিয়ে নিজে চাল পরীক্ষা করে তা পূজারীদের হাতে তুলে দেন। 

শনিবার (০৫ অক্টোবর) সকালে উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থা মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরার সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক লক্ষ্মীকান্ত সাহার সঞ্চালনায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। প্রধান অতিথির বক্তব্যে আহসানুল ইসলাম টিটু বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার বাংলা। 

এ দেশে প্রতিটি ধর্মের মানুষ যেন তাদের ধর্মীয় আচার অনুষ্টান নির্বিঘ্নে ও যথাযথভাবে পালন করতে পারে সেদিকে তিক্ষ্ণ দৃষ্টি রাখছে বর্তমান সরকার। আর এ জন্য সরকার আপনাদের পূজা অর্চনা যথাযথভাবে পালনের জন্য পূজা প্রতি ৫০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন। 

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, মো.শওকত হোসেন, হাবিবুর রহমান হাবিব, আতোয়ার রহমান কোকা, উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ হিন্দু ধর্মালম্বী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি