১১:৩০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে শারদীয় দূর্গাপূজা মন্ডপে আইন শৃংঙ্খলা বাহিনী মোতায়েন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ১৭৮টি শারদীয় দূর্গাপূজা মন্ডপে ৮৩৩ জন আইন শৃংঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে আনসার ও ভিডিপি সদস্য ৭৫৩ জন এবং পুলিশ সদস্য ৮০ জন।

শুক্রবার সকাল ১১ টায় কালিহাতী থানার আয়োজনে থানা চত্ত্বরে ব্রিফিং প্যারেড’র মাধ্যমে উক্ত পূজা মন্ডপে আইন শৃংঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুনের সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার(কালিহাতী সার্কেল) রাসেল মনির, সহকারী পুলিশ সুপার ফেরদৌস নাহিদ ও তানিয়া সুলতানা, কালিহাতী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আব্দুল খালেক, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আব্দুল বাছেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা প্রমূখ। 

উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আব্দুল খালেক জানান, প্রত্যেকটি অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৭ জন,গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৫ জন ও সাধারন পূজা মন্ডপে ৪ জন করে মোট ৭৫৩ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২১৯  জন, মহিলা ৩৫৪ জন,পিসি ৩ জন ও এপিসি ১৭৭ জন। 

কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। আনসার সদস্যদের পাশাপাশি পুলিশের বিশেষ মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। পূজা মন্ডপে কেউ বিশৃংঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী থানার এসআই মাহাবুল ইসলাম।

    


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি