১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে মানববর্জ্য ব্যবস্থাপনা সচেতনতা শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

সখীপুর পৌরসভার নাগরিকদের বিভিন্ন সেবা ও বাসা-বাড়ি থেকে ময়লা এবং মানববর্জ্য অপসারণের লক্ষ্যে শোভাযাত্রা করা হয়েছে। পৌরসভার উদ্যোগে মানববর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক সচেতনতামূলক শোভাযাত্রা করা হয়। 

শনিবার দুপুরে শোভাযাত্রাটি পৌর কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাদ্যযন্ত্র বাজিয়ে বর্জ্য ব্যবস্থাপনা অপসারণ সংক্রান্ত নানা স্লোগান সংবলিত ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক লোক শোভাযাত্রায় অংশ নেয়। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র আবু হানিফ আজাদ, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, পৌরসচিব কামরুল ইসলাম, ওয়াটারএইডের প্রজেক্ট অফিসার সুমন সাহা, বাসাওয়াশের প্রজেক্ট ম্যানেজার লাবণ্য বিশ্বাস ছাড়াও সাংবাদিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। 

এছাড়াও পৌরসভার সেবা গ্রহীতাদের জন্য বিভিন্ন সেবামূল্য সংযোজিত ‘যেখানে সেখানে মলবর্জ্য ফেলা বন্ধ করুন, ভ্যাকুট্যাগ দিয়ে মলবর্জ্য অপসারণ করুন, বছরে দুইবার সেপটিক ট্যাংক বা পিট করুন পরিষ্কার করুন’ লেখা সংবলিত একটি হটলাইনের ফোন নম্বর দিয়ে লিফলেট বিতরণ করা হয়। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি