১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে পাওনা টাকা ফেরত পেতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবে পাওনা টাকা ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগিরা। তারা বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আদম বেপারী মোখলেছুর রহমান’র মাধ্যমে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট ও নগদ টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও তাদের বিদেশ না পাঠিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, বিগত ২০১২ সালে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে ভূক্তভোগি উপজেলার কামার্থী গ্রামের রিয়াজ উদ্দিন ভূইয়ার ছেলে আবুল হোসেন ভূইয়া ২ লাখ ৭০ হাজার টাকা, বাগুটিয়া গ্রামের আছান আলীর ছেলে জুরান আলী ১ লাখ ৪৫ হাজার টাকা, রতনগঞ্জ গ্রামের ফনিন্দ্র সূত্রধরের ছেলে মদন সূত্রধর ৩ লাখ ৫০ হাজার টাকা, হরিপুর গ্রামের কাদের তালুকদারের ছেলে আব্দুল হালিম ৮ লাখ টাকা মোখলেছুর রহমানকে প্রদান করেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদেরকে বিদেশে না পাঠিয়ে টাকা ফেরৎ দিতে অস্বীকৃতি জানায় এবং টাকা চাইতে গেলে তার বাহামভূক্ত লোকজন দিয়ে ভূক্তভোগিদের প্রাণনাশের হুমকী দেয়।

তারা আরোও বলেন, এ বিষয়টি কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের নিকট জানালেও তিনি কোন সুউদ্যোগ নেননি।

এ ব্যাপারে আদম বেপারী মোখলেছুর রহমান বলেন, বিদেশে পাঠানোর ব্যাপারে আমি টাকা নিয়েছি কিন্তু ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাদেরকে টাকা ফেরত দিতে পারিনি।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি