১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এমআইএসটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অঙ্কুরে ২য় মাভাবিপ্রবির টিম দূর্বার 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মিলিটারি ইনিস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)  কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ”অঙ্কুর-২০১৯” এ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্যবিদ্যালয়ের টিম দূর্বার ২য় স্থান অধিকার করেছে। ২১ সেপ্টেম্বর মিলিটারি ইনিস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিতে সারাদেশের বিভিন্ন কলেজ-বিশ্যবিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের মধ্য থেকে বাছাইকৃত ১৭ টি দলের মাঝে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডেফোডিল বিশ্যবিদ্যালয় এবং ৩য় আইএসটিটি।

টিম দূর্বারের পরিবেশনাটি ছিল ’ধর্ষণ’ কে কেন্দ্র করে। তারা নাচ, গান, অভিনয়, মুখাভিনয়, আবৃত্তি এবং স্লাইড সো এর মাধ্যমে একজন ধর্ষিতা নারীর জীবনকে তুলে ধরে। শুধুমাত্র দ্বিতীয় স্থান নয় বিচারকদের মুগ্ধ করে দাড়িয়ে অভ্যর্থনা পায়। টিম দূর্বারে অংশগ্রহণকারী সদস্যরা হলেন- ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের মেহনাজ রহমান মুনতাকিম, মেহনাজ জামান, অয়ী অনন্যা স্কু, রোখসানা রহমান রিমি, শাহনাজ সুলতানা রুবি, আয়মন তাজাল্লী, মোহনা আক্তার প্রিয়া, মেলি চাকমা, আসমা আক্তার, সাবিকুন রোশনী ও অভি সমাদ্দার, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অনিক মজুমদার, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শাফিন আহমেদ সুখন, অর্থনীতি বিভাগের ইফতেখারুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ ওমর ফারুক  এবং সার্বিক সহযোগিতায় ছিল ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের মোহাম্মদ দিদার হোসেইন ও নাহিদ হাসান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি