০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে স্ত্রীর মর্যাদার দাবিতে ঢাকার তরুণীর অনশন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর মর্যাদার দাবিতে গত দুই দিন অনশন শুরু করেছেন ঢাকার এক তরুণী। বুধবার বিকেল থেকে তিনি উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা চৌরাস্তা গ্রামের শামসুল হক মধু মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী প্রেমিক আনোয়ার হোসেনের বাড়িতে এ অনশন শুরু করেন। এদিকে ওই তরুণীর বাড়িতে আগমন জেনে প্রেমিক আনোয়ার হোসেন গা ঢাকা দিয়েছে। 

জানা যায়, মালয়েশিয়া প্রবাসী আনোয়ার হোসেনের সঙ্গে ঢাকার যাত্রাবাড়ী এলাকার এক তরুণীর মুঠোফোনের মাধ্যমে প্রেম হয়। ওই তরুণী জানান, প্রেমের সূত্রে গত এক বছর আগে তারা কাবিন রেজিস্ট্রিমূলে বিয়েও করেন। তবে এ বিয়ে মুঠোফোনের মাধ্যমে হলেও গত ৩ সেপ্টেম্বর প্রেমিক আনোয়ার হোসেন মালয়েশিয়া থেকে দেশে এসে কাজী অফিসে নিজে ওই কাবিনে সাক্ষর করেন। পরে ঢাকায় তাদের বাসায় ৫দিন অবস্থানের পর কিছু না বলেই উধাও হয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। 

ওই তরুণী সাংবাদিকদের আরও বলেন, খোঁজে বাড়িতে আসায় আনোয়ারের স্ত্রী ও অন্যরা তাকে ব্যাপক মারপিট করেছেন। শরীরের বিভিন্ন অঙ্গে মারপিটের আঘাতের চিহ্নও সাংবাদিকদের দেখান। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম বলেন, তিনি ওই বাড়িতে গিয়ে অনশনরত তরুণীর সঙ্গে কথা বলেছেন। সার্বিক বিষয়াদি তাকে ওই তরুণী অবগত করলেও প্রেমিক আনোয়ার হোসেন সটকে পড়ায় কোনো সিদ্ধান্তের কথা এখনোও বলা যাচ্ছে না। এদিকে ওই তরুণী তার দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি এখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি