১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ৪৫ দিন পর প্রবাসীর অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৪৫ দিন পর এক প্রবাসীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রায় দেড়ঘন্টার প্রচেষ্টায় টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরী দলের মাধ্যমে কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের গজারিয়া বিল থেকে প্রবাসী মোশারফ মিয়ার লাশ উদ্ধার করা হয়।

জানাযায়, সকালে স্থানীয় জেলেরা গজারিয়া বিলে মাছ ধরার উদ্দেশ্যে জাল টান দিলে মানুষের পায়ের মোজাসহ গোড়ালির হাড় দেখতে পেয়ে ভয়ে চলে এসে স্থানীয় লোকজনকে জানায়। প্রবাসী মোশারফকে হত্যা করে আটককৃত আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্ধিতে তার লাশ ওই বিলে ফেলেছিল বিধায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে কালিহাতী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দিলে দুপুরে ডুবুরী দল এসে প্রায় দেড়ঘন্টার প্রচেষ্টায় গজারিয়া বিল থেকে প্রবাসী মোশারফ মিয়ার নিখোঁজের ৪৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার করে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগষ্ট ঘাটাইলের কদমতলী গরুর হাট থেকে ফেরার পথে রাত ৯টার দিকে নিখোঁজ হয় প্রবাসী মোশারফ। পরের দিন তার পরিবার ঘাটাইল থানায় জিডি করলে পুলিশ তার কললিস্টের সূত্র ধরে প্রতিবেশি সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী ও কালিহাতী উপজেলার বীর বাসিন্ধা গ্রামের মৃত মেসের আলী মন্ডলের মেয়ে নাসিমাকে গত ১৬ আগষ্ট রাতে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিনের পরকিয়ার কথা স্বীকার করে। স্বীকারোক্তিতে বলেন, গত ৪ আগস্ট মোশারফের সাথে দেখা ও ভাই আখতারের পরিকল্পনায় ও সহায়তায় কালিহাতী উপজেলার বীরবাসিন্দা এলাকায় খুন করে বস্তায় ভরে ইট বেঁধে ওই গ্রামের গজারিয়া বিলে ডুবিয়ে রাখে। পরে নাসিমাকে গত ১৭ আগস্ট আদালতে প্রেরণ করে কালিহাতী থানা পুলিশ। 

মামলার অন্যতম আসামী আখতার মুন্সিকে এখনো আটক করতে পারেনি পুলিশ।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি