১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপ-নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

আগামী ২৫ জুলাই টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৪ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

আর এ উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম কামরুজ্জামান মনিকে নৌকা প্রতীকে বিজয়ী করতে শুক্রবার (১৯ জুলাই) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন অডিটোরিয়ামে উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এর উদ্যোগে, বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মীকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ূন কবীর , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল আলীম দুলাল, নাজমুল হক তপন,সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, মো.জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদ, বেকড়া ইউপি চেয়ারম্যান মো.শওকত হোসেন সহ নাগরপুর সদর ইউনিয়নের বিভিন্নস্তরের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। 

সভায় বক্তরা আগামী উপ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে উপস্থিত সকলের প্রতি প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি