১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাসুদ ও নুরুর জামিন নামঞ্জুর

ফারুক হত্যা মামলার চার্জ গঠন ৯ নভেম্বর

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | | ১৭২৩
ছবি ঃ প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার চার্জ গঠনের দিন বৃহস্পতিবার ধার্য থাকলেও তা পিছিয়ে ৯ নভেম্বর ধার্য করা হয়েছে।

মামলার প্রধান আসামী টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের এমপি আমানুর রহমান খান রানা অসুস্থ থাকায় ও মামলার ৭ আসামী পলাতক থাকায় এই চার্জ গঠণের দিন পিছিয়েছে আদালত।

এছাড়াও এ মামালায় আত্মসমর্পন করা আরো দুই আসামী টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ ও নাসির উদ্দিন নুরুর জামিন আবেদন নামঞ্জুর করে আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া এ আদেশ প্রদান করেন।

এ ব্যাপারে মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী মনিরুল ইসলাম খান বলেন, টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার প্রধান আসামী টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের এমপি আমানুর রহমান খান রানা অসুস্থ থাকাসহ মামলার পলাতক ৭ আসামীর পক্ষে স্টেটডিফেন্স নিয়োগ করার আদেশ প্রদান করে এ মামলার চার্জ গঠণের দিন ৯ নভেম্বর ধার্য করেছেন।

পরে দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া আসামী ও বাদী পক্ষের যুক্তিতর্ক শুনে মামলার আত্মসমর্পন করা অপর দুই আসামী টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ ও নাসির উদ্দিন নুরুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

গত ২৪ সেপ্টেম্বর টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার অপর দুই আসামী টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ ও নাসির উদ্দিন নুরু আত্মসমর্পন করে।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল পৌর এলাকার কলেজপাড়ায় নিজ বাসার কাছে ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পরে তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। জেলা গোয়েন্দা পুলিশ চলতি বছরের ৩ ফেব্রুয়ারি এই মামলায় অভিযোগপত্র দাখিল করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি