০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রতিবন্ধি শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে প্রতিবন্ধি শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ফতেপুর রান ডেভেলপমেন্ট অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের হাতে সহায়ক উপকরণ তুলে দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলী। এ সময় ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারাও বিতরন করেন তিনি। 

শামছুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রান ডেভেলপমেন্ট অষ্টিটিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া নাসরিন ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুর আলম সিদ্দিকী ও ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ পারভেজ ।
 
প্রধান অতিথি বিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখেন এবং এ বিদ্যালয়ের উন্নয়নে সাধ্যমত সহযোগীতার আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি