০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে টয়লেট থেকে নবজাতকের লাশ উদ্ধার; মা গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সখীপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সৌখিন মোড় এলাকার আবদুল জলিলের ভাড়াটিয়া বাসার টয়লেট থেকে ওই লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায়  ওই নবজাতকের মা স্বামী পরিত্যক্ষা আর্জিনা বেগমকে (৩০) গ্রেফতার করা হয়েছে। নবজাতকের লাশ ময়নাতদন্ত ও ডিএনএ পরিক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৭ বছর আগে সখীপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সৌখিন মোড় এলাকার আজাহার উদ্দিনের মেয়ে আর্জিনা আক্তারের উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের শোলাপ্রতিমা গ্রামের আলমের সঙ্গেবিয়ে হয়। তাদের সংসারে ৫ বছর বয়সি আসিফ নামের এক পুত্র সন্তানও রয়েছে। গত তিন বছর আগে দাড়িয়াপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের আলী হোসেনের ছেলে আজগর আলীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন আর্জিনা। এ ঘটনা জানাজানি হয়ে পড়লে গত দুই বছর আগে স্বামীর সাথে আর্জিনা আক্তারের ডির্ভোজ হয়। এরপর থেকে সন্তান আসিফকে নিয়ে পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সৌখিন মোড় এলাকায় আবদুল জলিলের বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। ডিভোর্সের পর আর্জিনা ও আজগর আলীর সম্পর্ক আরো গভীর হয়। আর্জিনার বাসায় নিয়মিত যাতায়াতও ছিল আজগরের। এ ব্যাপারে বেশ কয়েক দফা শালিশী বৈঠকও করেএলাবাসী । 

এ ব্যাপারে আর্জিনার ভাই রফিকুল ইসলাম জানান- সম্পর্কের কারনে আজগর আলী  মর্জিনার বাসায় নিয়মিত যাতায়াত করত। তাদের অনৈতিক সম্পর্কের কারণে আর্জিণা অন্ত:স্বত্তা হয়ে পড়ে। গত ৭ সেপ্টেম্বর বিয়ের দাবিতে আর্জিনা আজগর আলীর বাড়িতে অবস্থান নিলে আজগর আলী ও তার পরিবারের লোকজন আর্জিনার ওপরব্যাপক নির্যাতন চালায়। এক পর্যায়ে আর্জিনা অসুস্থ্য হয়ে পড়লে ৮ সেপ্টেম্বর তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করি। কিছুটা সুস্থ্য হলে সে বাসায় ফিরে আসে। শনিবার সন্ধ্যায় আর্জিনা টয়লেটে গেলে তার গর্ভের সন্তান পড়ে যায়। আজগর আলীর নির্যাতনের কারণেই এ গর্ভপাত হয়েছে বলে তিনি দাবি করেন। 

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন- নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ পরিক্ষার জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নবজাতকের মাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি