০৩:০৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে আহসানুল ইসলাম টিটু এমপি 

দক্ষ ও চৌকস ফুটবলার পেতে কাজ করছে সরকার

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেছেন, দক্ষ ও চৌকস ফুটবলার খুজে পেতে কাজ করছে সরকার। 

ক্রিকেট, হকি ও কাবাডি’র পাশাপাশি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের উন্নতির জন্য বর্তমান সরকার গুরুত্বারোপ করেছেন। বয়স ভিত্তিক প্রতিটি পর্যায়ে ভালো মানের ফুটবলার তৈরির জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক পর্যায় থেকে বিভিন্ন টূর্ণামেন্টের আয়োজন করা হচ্ছে। আজ আমাদের নারী ফুটবলাররা বিশ্ব পর্যায়ে দেশের মাথা উচুঁ করেছে। 

তিনি শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় নাগরপুর উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় নাগরপুর সরকারি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ্ব ১৭) ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন,সরকার খেলাধুলার উন্নতির জন্য ইতিমধ্যে প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন আগামীতে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। এ সময় মাদক থেকে কিশোরদের দূরে রাখতে উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি খেলার মাঠ করার ঘোষনা দেন। 
জাকজমকপূর্ণ ও উত্তেজনায় ভরপুর খেলায় সহবতপুর ইউপি একাদশ ১-০ গোলে মোকনা ইউপি একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। 

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসমীন মনিরা, জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, নাগরপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. মতিয়ার রহমান মতি, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, মোকনা ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান কোকা, সহবতপুর ইউপি চেয়ারম্যান তোফায়েল হোসেন মোল্লা, নাগরপুর সরকারি যদুনাথ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ প্রমুখ। 

উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত এই টূর্ণামেন্টে নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়ন থেকে মোট ১২টি দল অংশ গ্রহন করে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি