০২:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১৫০০ পিছ ইয়াবা উদ্ধার

কারারক্ষিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা কারাগারের এক কারারক্ষিসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক হাজার পাঁচশ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় বলে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- ঘাটাইল উপজেলার ছলিম উদ্দিনের ছেলে টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী আব্দুল জলিল, দেলদুয়ার উপজেলার কুপাখী পূর্বপাড়া এলাকার মৃত লেবু মিয়ার ছেলে খাইরুজ্জামান (৩৮), মির্জাপুর উপজেলার পাকুল্লা এলাকার মৃত মোস্তাক মিয়ার ছেলে বোরহান মিয়া (২৬) এবং বাগেরহাটের মংলা বন্দর এলাকার মৃত ইব্রাহিমের মেয়ে নদী খাতুন (২৪)।

তিনি জানান, কান্দাপাড়া পতীতা পল্লীর ভিতরের মাদক দ্রব্য কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুস মৃদা ও এস আই বাশার মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় তিন জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যসায়ার সাথে জড়িত।  

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে শহরের ডিস্ট্রিক গেইট এলাকায় অভিযান চালায়। এ সময় কারারক্ষী (জেলপুলিশ) আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি