০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ডিসির দিনভর ব্যস্ত সময় অতিবাহিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম মির্জাপুরে দিনভর ব্যস্ত সময় অতিবাহিত করেছেন। 

বৃহস্পতিবার সকালে তিনি মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন ভূমি অফিসে পৌছালে সেখানে তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া ও মহেড়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ। সেখানে তিনি মহেড়া ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। পরে মহেড়াতে নারী কল্যাণ সমিতি পরিচালিত একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।  

দুপুরে জেলা প্রশাসক মির্জাপুর উপজেলা মাসিক সভায় যোগদান করেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, শামীমা আক্তার শিফাসহ জনপ্রতিনিধি ও প্রশাসের বিভিন্ন দপ্তরের প্রধানগণ। 

সভা শেষে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের কার্যক্রম পরিদর্শন করন। বিকেলে জেলা প্রশাসক টাঙ্গাইলের উদ্দেশ্যে মির্জাপুর ত্যাগ করেন। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি