১১:৩০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে পৌরসভা একাদশ বিজয়ী 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনুধর্ব ১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ২-০ গোলে পৌরসভা একাদশ বিজয়ী হয়। 

বুধবার বিকেলে সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মির্জাপুর পৌরসভা একাদশ ও বাঁশতৈল একাদশের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি। এসময় মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হোসেন, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, মির্জাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ ক্রীড়াবিদ মো. মোফাজ্জল হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর থেকে এই খেলায় মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ১৬টি টিম অংশ গ্রহন করে। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি