০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ৩৬ জামায়াত নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে হেমনগর ইউনিয়নের নলিন বাজারে জামাত-শিবিরের গোপন বৈঠকের প্রস্তুতিকালে কালে ৩৬ জন জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হেমনগর ইউনিয়নের নলিন বাজারে পিকনিকের নাম ভাঙ্গিয়ে গোপন বৈঠকের উদ্দেশ্যে নৌকায় চরের মধ্যে  যাওয়ার পথে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে গোপালপুর উপজেলা জামায়াতের বর্তমান আমীর গোলাম মোস্তফা রঞ্জু ও সাবেক আমীরসহ বাকি ৩৪জন জামায়াত শিবিরের নেতাকর্মী।

বিষয়টি নিশ্চিত করে গোপালপুর থানার (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আটককৃত জামায়াত-শিবিরের লোকজন দেশের বৃহৎ স্থাপনা বঙ্গবন্ধু সেতুতে নাশকতার পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পূর্বে তারা বনভোজনের নামে সেতু এলাকায় রেকি করেছে। এরআগেও তারা নৌকা ভ্রমনে গিয়ে সরকার উৎখাতে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে তারা নাশকতার তৈরির জন্য যমুনা নদীতে নৌকা ভ্রমনে যাওয়ার জন্য উপজেলার নলীন বাজারে একত্রিত হয়। পরে অভিযান চালিয়ে ৩৬জনকে আটক করা হয়। পরে তাদের হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রে আনা হয়। তাদের বাড়ি গোপালপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে।

ওসি আরো জানান, আটককৃতরা প্রাথমিকভাবে জামায়াত-শিবিরের সাথে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন। এছাড়া দেশে আজ আশুরার অনুষ্ঠান ছিল। এই দিনে তারা বনভোজনের নামে নাশকতার পরিকল্পনা করেছে। এর সাথে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকের প্রস্তুতিকালে গোপালপুর ও ভূঞাপুর ও হেমনগর তদন্ত কেন্দ্র পুলিশের যৌথ অভিযানে এই ৩৬ জন জামাত শিবির কর্মী আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে গোপালপুর উপজেলা জামায়াতের বর্তমান আমীর গোলাম মোস্তফা রঞ্জু ও সাবেক আমীর রয়েছে। এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি