০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রবাসী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে প্রবাসী মোশারফ মিয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী ।শুক্রবার দুপুরে উপজেলার দিঘর ইউনিয়নের মাইদারচালা বাজারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঘাটাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান, দিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।

এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, আল আমিন হোসেন, নজরুল ইসলাম, ডাঃ গিয়াস উদ্দিন এবং নিহত মোশারফ মিয়ার বাবা সেকান্দর আলী ও মাতা ময়ফল বেগম।

এসময় এলাকাবাসী নিহত মোশারফের লাশ উদ্ধারসহ আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। 

উল্লেখ্য, গত ৪ আগষ্ট ঘাটাইলের কদমতলী গরুর হাট থেকে ফেরার পথে রাত ৯টার দিকে নিখোঁজ হয় প্রবাসী মোশারফ। পরের দিন তার পরিবার ঘাটাইল থানায় জিডি করলে পুলিশ তার কললিস্টের সূত্র ধরে প্রতিবেশি সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী ও কালিহাতী উপজেলার বীর বাসিন্ধা গ্রামের মৃত মেসের আলী মন্ডলের মেয়ে নাসিমাকে গত ১৬ আগষ্ট রাতে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিনের পরকিয়ার কথা স্বীকার করে। স্বীকারোক্তিতে বলেন, গত ৪ আগস্ট মোশারফের সাথে দেখা ও ভাই আখতারের পরিকল্পনায় ও সহায়তায় কালিহাতী উপজেলার বীরবাসিন্দা এলাকায় খুন করে ওই গ্রামের গজারিয়া বিলে বাঁশের সাথে বেঁদে ডুবিয়ে রাখে। পরে নাসিমাকে গত ১৭ আগস্ট আদালতে প্রেরণ করে কালিহাতী থানা পুলিশ।

নিহত মোশারফ মিয়ার লাশ এখনো উদ্ধার ও মামলার অন্যতম আসামী আখতারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি