১২:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবৈধ বালু উত্তোলনকারীদের ছাড় দেয়া হবেনা-পানিসম্পদ উপমন্ত্রী শামীম

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ছাড় দেয়া হবেনা। এ ক্ষেত্রে তাদের কোন দলীয় পরিচয়ও বিবেচনা করা হবে না।

সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর লতীফপুর ইউনিয়নের যোগীরকোফা, ফতেপুর ইউনিয়নের থলপাড়া, ফতেপুর, সুতানরি,বানকাটা পাড়দিঘী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,মির্জাপুরের নদী ভাঙন কবলিত এলাকার জন্য ১১৫ কোটি টাকার ডিপিটি প্রকল্প হাতে নিয়েছে এবং ৪শ কোটি টাকা ব্যয়ে বংশাই নদীতে ড্রেজিং করা হবে। যে এলাকার অবস্থা বেশি ভাঙন কবলিত সেখানে দ্রুত ডাম্পিং শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। উপমন্ত্রী আরো বলেন, সরকার নদী ভাঙন এলাকার দিকে বিশেষ নজর দিয়েছে। ভাঙন কবলিত এলাকার মানুষের কথা চিন্তা করে হাতে নেয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। ভাঙনরোধে নেয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ডিপিটি, ডাম্পিং এবং নদী ড্রেজিং।

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি মো. একাব্বর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী উকিল বিশ্বাস, প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল মালেক, সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল দিপঙ্কর ঘোষসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি