০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চুরি হওয়া সিএনজি উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩১ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর থেকে চুরি হওয়া ৩টি সিএনজি চালিত অটোরিক্সা নরসিংদী থেকে উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। 

শুক্রবার রাতে নরসিংদী সদরের বরই বাড়ী বাজার এলাকা থেকে অটো রিক্সা দুটি উদ্ধার করে পুলিশ।  

জানা গেছে, গত ৮ জুলাই মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামের বেল্লাল মিয়ার বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে সিএনজি চালিত তিনটি নতুন অটোরিক্সা চোরের দল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে অটোরিক্সা মালিক মো. জাহাঙ্গীর হোসেন মির্জাপুর থানায় মামলা করেন। পরে ঢাকার সিআইডি ও মির্জাপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে সিএনজিগুলোর সন্ধান পান। 

শুক্রবার রাত আটটার দিকে নরসিংদী শহরের বরই বাড়ী বাজার এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় দুটি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করেন। তবে পুলিশ এর সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।  

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমানের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে চুরি যাওয়া তিনটি সিএনজি চালিত অটোরিক্সার মধ্যে দুইটি উদ্ধার করা হয়েছে। অন্যটিও উদ্ধারে চেষ্টা চলছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি