০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি শিক্ষক সমিতির ”পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিন্ন নীতিমালা” প্রত্যাখান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

পাবলিক বিশ্যবিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি বিষয়ক অভিন্ন নীতিমালা দৃঢ়ভাবে প্রত্যাখান করেছে মাভাবিপ্রবি শিক্ষক সমিতি। গত ২৮ আগস্ট মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত জরুরী সাধারন সভার আলোকে শিক্ষক সমিতি অভিন্ন নীতিমালা প্রত্যাখান করে।

মাভাবিপ্রবি শিক্ষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত সাহার স্বাক্ষরিত সাংবাদিকদের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পাবলিক বিশ্যবিদালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি বিষয়ক যে অভিন্ন নীতিমালা চুড়ান্ত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে তা বিশ্যবিদ্যালয়ের সার্বজনীন ধারণা এবং স্বায়ত্তশাসনের সাথে অসংগতিপূর্ণ। 

চাপিয়ে দেওয়ার নিমিত্তে তৈরিকৃত অযৌক্তিক অভিন্ন নীতিমালা নিয়ে মাভাবিপ্রবি শিক্ষক সমিতি গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছে। এ ধরনের নীতিমালা চলমান সেশনজট মুক্ত শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করতে পারে। 

মাভাবিপ্রবি শিক্ষক সমিতি এ অভিন্ন নীতিমালা দৃঢ়ভাবে প্রত্যাখান করছে। এমতবস্থায় শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ অক্ষুন্ন রাখার স্বার্থে উক্ত নীতিমালা বাস্তবায়ন থেকে সংশ্লিষ্ট কতৃপক্ষকে বিরত থাকতে অনুরোধ করছে।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি