০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ২০৮ টি পূজামন্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১১ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে এবছর দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজামন্ডপসহ ২০৮ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব পূজামন্ডপে এখন পূজা আয়োজনের প্রস্তুতি চলছে। প্রশাসনের পক্ষ থেকেও পূজারীদের নিয়ে সভা করে প্রস্তুতির কাজ সরকারের দেওয়া শর্ত মেনে এগিয়ে নিতে বলা হয়েছে।

এবছর উপজেলার ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে এশিয়াখ্যাত কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজামন্ডপসহ ২০৮ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই লক্ষকে সামনে রেখে এখন করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের দেওয়া শর্ত মেনে পূজারীগণ তাদের প্রস্তুতির কাজ করছে। এখন প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে।

মির্জাপুর পৌর এলাকায় সর্বাধিক ৪৪ টি পূজা মন্ডপে এবছর দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া মহেড়া ১১, জামুর্কী ২৫, ফতেপুর ১৬, বানাইল ১৭, আনাইতারা ২, উয়ার্শী ১৩, ভাতগ্রাম ২৪, বহুরিয়া ১০, গোড়াই ১৭, আজগানা ২, তরফপুর ৬, বাশতৈল ৩, লতিফপুর ১৫ এবং ভাওড়া ইউনিয়নে ৩ টি পূজামন্ডপে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে।

এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহত ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে ইতিমধ্যে উপজেলা পরিষদ ও মির্জাপুর থানার উদ্যোগে পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুজারীদের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত খোজখবর নেওয়া হয়।

বাংলাদেশ হিন্দু বৈধ্য খ্রীষ্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল বলেন, এবছর করোনাকালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি এগিয়ে চলছে। সরকারের দেওয়া শর্ত মেনেই আমরা পূজা আয়োজনের কাজ এগিয়ে নিচ্ছি।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্মামী শংকর বলেন, আমরা পূজারীদের নিয়ে একাধীক সভা করেছি। করোনা মহামারির কারনে সরকারের দেওয়া সব শর্ত উপজেলার প্রতিটি পূজামন্ডপের পূজারীদের নিকট পৌছে দিয়েছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি