০৪:১১ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

 গুড ডেডি ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

“এই হোক অঙ্গীকার, বাল্যবিবাহ নয় আর”- এই শ্লোগান নিয়ে শিশু বিবাহ ও শিশু অধিকার বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুর অধিকার নিশ্চিতকল্পে গুড নেইবারস বাংলাদেশ যে যুগান্তকারী ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে এরই ধারাবাহিকতায় গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে গুড ডেডি ক্যাম্পেইন   এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার।

বিশেষ অতিথি  ছিলেন, দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম,পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিছা, ইউপি সদস্য হাজী মোঃ চান মিয়া প্রমুখ সহ এসময় ১২০জন বাবা এবং তাদের ১২০ জন কণ্যা সন্তান উপস্থিত ছিলেন।
এ সময় প্রজেক্ট ম্যানেজার তার শুভেচ্ছা বক্তব্যে গুড ডেডি ক্যাম্পেইন-এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। 

প্রধান অতিথি মোহাম্মদ কামরুল ইসলামের  অনুপ্রেরণামূলক বক্তব্যেও মাধ্যমে আলোচনা পর্ব শেষ হয়। অনুষ্ঠানের আদর্শ বাবা হিসেবে এক  জন বাবাকে সম্মাননা প্রদান করা হয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি