১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুকুর থেকে শতবর্ষী বৃদ্ধার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুর থেকে শতবর্ষী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৬ আগষ্ট) সকালে উপজেলার সারপলশিয়া এলাকার বঙ্গবন্ধু সেতুপূর্ব ৩৩ নং পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রেজিয়া বেওয়া সারপলশিয়া গ্রামের মৃত জেহাদ আলীর স্ত্রী। 

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, উপজেলার সারপলশিয়া গ্রামের রেজিয়া বেওয়া পার্শ্ববর্তী আত্মীয় সাইফুলের বাড়ি যাওয়ার কথা বলে রোববার দুপুরে বাড়ি থেকে বের হয়। পরে সেখান থেকে ওইদিন রাতেই পুনরায় সে বাড়ির দিকে চলে আসে বলে জানায় সাইফুল। পরে শতবর্ষী ওই মহিলা বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাঁখুজি করতে থাকে। 

সোমবার সকালে সার পলশিয়া এলাকার বঙ্গবন্ধু সেতুপূর্ব ৩৩নং পুকুরে ওই মহিলার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে ওই মহিলা মানসিক রোগী বলে তার পরিবার জানিয়েছে। 

এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি