০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২১ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মো. আবু বক্কর সিদ্দিক (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ১২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাবের সদস্যরা। 

মঙ্গলবার রাতে টাঙ্গাইলের নাগরপুর ডাঙ্গা ধলাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতারকৃত হলেন টাঙ্গাইলে নাগরপুর উপজেলার মীর নগর পশ্চিম পাড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (২৭)।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ এর একটি দল জেলার নাগরপুর থানাধীন ডাঙ্গা ধলাপাড়া গ্রামস্থ টাঙ্গাইল আরিচা রোডের পশ্চিম পাশে নির্মানাধীন টিটিসি (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার) এর তিনতলা ভবনের সামনে অভিযান পরিচালনা করে।  

এ সময় ১২৫ পিস ইয়াবাসহ মো. আবু বক্কর সিদ্দিক (২৭) কে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে ডিএডি নাজিম উদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি