০২:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নির্মাণ শ্রমিক নিহত, আহত ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রুবেল (৩০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁছ চারান এলাকায়

বুধবার সকালে একটি নব-নির্মিত বাছাই মিলের বাউন্ডারি দেয়াল নির্মাণ করার সময় এ ঘটনা ঘঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পাঁছ চারান এলাকায় একটি নব-নির্মিত বাছাই মিলের বাউন্ডারি দেয়াল নির্মাণ এর কাজ চলছে। সেখানে আট জন শ্রমিক একটি সিমেন্টের খুঁটি স্থাপন করার জন্য উঁচু করলে উপরে থাকা ১১ হাজার ভোল্টের তারের সাথে স্পর্শ হয়ে চার জন শ্রমিক ছিটকে মাটিতে পড়ে যায়। 

পরে অন্যান্য শ্রমিকরা ৪ জনকে উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট্য কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল (৩০) কে মৃত ঘোষনা করে। নিহত রুবেল ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কদমতলী গারট্ট গ্রামের আব্দুর রহমানের ছেলে। 

এ ঘটনায় আহতরা হলো-একই গ্রামের ফারুকের ছেলে সাইফুল (২৫), মজনু মিয়ার ছেলে মিন্টু(৩০), শাজাহান মিয়ার ছেলে আক্কাস (২৩)।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি