০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপজেলা বিএনপি’র আহবায়কসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ নভেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভপতি ও বর্তমান কমিটির আহবায়ক এবং টাঙ্গাইল-৪ কালিহাতী সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শুকুর মাহমুদসহ বিএনপি’র চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভপতি ও বর্তমান কমিটির আহবায়ক এবং টাঙ্গাইল-৪ কালিহাতী সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শুকুর মাহমুদ(৬৫), উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন(৩২), উপজেলা বিএনপি নেতা লিয়াকত আলী মন্ডল (৫৮) ও নাগবাড়ী ওয়ার্ড বিএনপি’র আহবায়ক আলমগীর হোসেন (৩৪)।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে কিছু দুস্কৃতিকারী নাশকতা ও জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণের গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদ পেয়ে এলেঙ্গা পুরাতন পৌর ভূমি অফিসের ভিতর থেকে গত ৮ নভেম্বর ভোরে বিএনপি’র ৬ নেতাকে গ্রেফতার করা হয়। সেই মামলায় উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভপতি ও বর্তমান কমিটির আহবায়ক শুকুর মাহমুদসহ বিএনপি’র চার নেতাকে গ্রেফতার করে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি