০৪:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে ভর্তি ৫৩ জন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নতুন আরো ১৫ জন রোগী ভর্তি হয়েছে। 

এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জন। এছাড়া বৃহস্পতিবার(১ আগস্ট) দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেলর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অন্তত ১৭ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফলে  জেলায় মোট রোগীর সংখ্যা ৫৩ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন শরীফ আহম্মেদ খান। 

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনরা জানায়, সরকারি হাসপাতালে ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় হয়রানীর শিকার হতে হচ্ছে। গুরুতর রোগী নিয়ে শহরের বিভিন্ন প্রাইভেট হাপাতালে পরীক্ষার জন্য যেতে হচ্ছে। 

এতে করে রোগীর অবস্থা আরো অবনতির দিকে যাচ্ছে। এছাড়া একই বিছানায় একই মশারীর নিচে একাধিক রোগী রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি