০১:২২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাইয়ের হাতে ভাই খুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ এপ্রিল ২০১৭ | | ১৩৭৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গরবার বিকেলে উপজেলার ফুলকি ইউনিয়নের হাট বালিয়া গ্রামে।

পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার হাট বালিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত সুমেজ উদ্দিনের ছেলে হানিফ (৫০) ও দুলাল (৪৫) এর সাথে জমির ভাগবন্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দু’পক্ষের পাল্টাপাল্টি মামলাও চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ছোট ভাই দুলালের মামলার তদন্ত করতে যায় বাসাইল থানা পুলিশ।

নিহতের স্বজনরা জানান, পুলিশ চলে যাওয়ার পর বড় ভাই হানিফ ওরফে হানিফাসহ কয়েকজনে মিলে ছোট ভাই দুলালের ওপর আক্রমন করে। এতে দুলাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

নিহতের স্ত্রী সুফিয়া বেগম বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা চলছিল। পুলিশ ঐ মামলার তদন্ত করে যাওয়ার পর আমার স্বামীকে ওরা ১২/১৩ জনে মিলে লাঠি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বাীকার করে বলেন, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি