০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রধান শিক্ষিকাকে নামধারী আ’লীগ নেতার হুমকি  থানায় জিডি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা গোলজান এবং খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটের হুমকি দিয়েছেন স্থানীয় নামধারী আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মজনু, মোতালেব হোসেন, বছির উদ্দিন, ওমর আলী, রেজাউল করিম।

তাদের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন দুই বিদ্যালয়ের সভাপতি আব্দুল ও জাহানারা আক্তার।

জানযায়, সম্প্রতি ভিত্তিহীন বেসরকারী আউলটিয়া প্রাথমিক বিদ্যালয়ের নামে শিক্ষক নিয়োগ ও বই উত্তোলন করে স্থানীয় নামধরী আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মজনু,মোতালেব, বছির উদ্দিন, ওমর আলী,রেজাউল করিমসহ গ্রামের একটি প্রভাবশালী চক্র। বিদ্যালয় না করেই পাঠ্য কার্যক্রম দেখিয়ে শিক্ষা অফিসের সাথে প্রতারণা করে সরকারী বই উত্তোলনের বিষয়টি প্রকাশ হলে বই ফেরত নেন তৎকালীন শিক্ষা অফিসার ফজলুল হক। 

হঠাৎ করে ঘর উঠিয়ে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আউলটিয়া ভিত্তিহীন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে পাঠ্য কার্যক্রম চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় হাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি ভোগী ছাত্র-ছাত্রীদের জোরপূর্বক আউলটিয়া ভিত্তিহীন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে পাঠ্য কার্যক্রম চালানোর চেষ্টা করলে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বাঁধা দেয়। 

বাঁধা দেওয়ায় গত ৩০ জুলাই সকালে হাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা গোলজানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটের হুমকি দিয়েছেন স্থানীয় নামধারী আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মজনু, মোতালেব হোসেন, বছির উদ্দিন, ওমর আলী। তাদের বিরুদ্ধে গত ৩১ জুলাই কালিহাতী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন দুই বিদ্যালয়ের সভাপতি আব্দুল ও জাহানারা আক্তার।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা কালিহাতী থানার এস আই নাসির উদ্দিন জানান, সাধারন ডায়েরীর বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি