১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ.লীগের দু’গ্রুপের সভাকে কেন্দ্র করে ১৪৪ধারা জারি

| টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩১ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে একইস্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের সভাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। 

বুধবার (৩১ জুলাই) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হওয়ার কথা ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ১৪৪ ধারা জারি করেন।

জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ একই সময়ে একইস্থানে প্রস্তুতিমূলক সভা ডাকে। সেখানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। 

শামছুন নাহার স্বপ্না বলেন, ‘আজ সকাল ১১টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগে দুই গ্রুপ সভা ডাকে। একই সময়ে একইস্থানে সভা ডাকায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। এই আদেশ আজ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে।’

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ও বাসাইল বাসস্ট্যান্ডসহ বিভিন্নস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি